Views Bangladesh Logo

জুলাই আন্দোলনে গুলির নির্দেশ: নাটোরে এসআই ক্লোজড

 VB  Desk

ভিবি ডেস্ক

জুলাই ছাত্র আন্দোলনের সময় গুলি চালানোর নির্দেশ দেয়ার অভিযোগে গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হানকে নাটোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) নাটোরের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাকে ক্লোজড করে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়।

অভিযোগের বিষয়ে সূত্র জানায়, সদরে দায়িত্ব পালনের সময় আন্দোলনরত ছাত্রদের ওপর গুলি চালাতে এবং নির্যাতন করতে অধীনস্তদের নির্দেশ দেন এসআই আবু রায়হান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ