Views Bangladesh Logo

সাত কলেজ শিক্ষার্থীদের জরুরি সংবাদ সম্মেলন শনিবার

 VB  Desk

ভিবি ডেস্ক

সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়ায় কর্তৃপক্ষের ‘কালক্ষেপণ’-এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

শুক্রবার (১৬ মে) সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের অর্গানাইজিং উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল শনিবার (১৭ মে) বিকেল ৪টায় ইডেন মহিলা কলেজের ১নং গেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে , সাত কলেজকে কেন্দ্র করে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পর এবং পূর্বের অধিভুক্তি বাতিল হওয়ার পরও অন্তর্বর্তীকালীন প্রশাসনের চূড়ান্ত অনুমোদন দিতে কর্তৃপক্ষ সময় নিচ্ছে। এই পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের মতামত ও সম্ভাব্য ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আগামীকাল শনিবার বিকেল ৪টায় রাজধানীর ইডেন মহিলা কলেজের ১ নম্বর গেটের সামনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। জানা গেছে, ওই সংবাদ সম্মেলন থেকেই পরবর্তী কর্মসূচির ঘোষণা আসতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ