Views Bangladesh Logo

বুধবার রাতে সচিব নিবাসেও আগুন লেগেছিল

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার মধ্যরাতে রাজধানীর ইস্কাটন এলাকায় সচিব নিবাসেও আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার রাত ৮টা ২০ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত সচিব নিবাসের ২০ তলা ভবনের ৪ তলার একটি বাসার রান্নাঘরে আগুন লেগেছে। পরে ঘটনাস্থলে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ছাড়া এ আগুনে কেউ হতাহতও হয়নি।

বুধবার রাতে দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়েও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ