Views Bangladesh Logo

সাদপন্থিদের মুখপাত্র মুয়াজ বিন নূরকে ৩ দিনের রিমান্ড

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজীপুরের টঙ্গীতে ১৮ ডিসেম্বর তাবলীগ জামাতের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং ইজতেমার মাঠ দখল নেয়া নিয়ে তিনজন নিহত হওয়ার ঘটনায় সাদপন্থিদের মুখপাত্র মুয়জ বিন নূর (৪০)-কে ৩ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) সকালে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর আল মামুন শুনানি শেষে তাকে ৩ দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে সকালে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করেন। এ সময় পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করে।

মুয়াজ বিন নূর উত্তরা সেক্টর ৭, ঢাকা এর বাসিন্দা নূর মোহাম্মদের পুত্র। তিনি সাদপন্থিদের মুখপাত্র হিসেবে পরিচিত এবং জুবায়ের পার্টির দায়ের করা হত্যার মামলায় পাঁচ নম্বর আসামি। তাকে গত শুক্রবার ভোরে পুলিশ আটক করে।

পুলিশ জানায়, টঙ্গী ইজতেমা ময়দানে তিনজন নিহত হওয়ার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার পাঁচ নম্বর আসামি মুয়াজ বিন নূরকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়। তাকে শুক্রবার আদালতে হাজির করা হয় এবং আদালত আজ রিমান্ড শুনানির জন্য তার নাম ঠিক করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ