Views Bangladesh Logo

গাজার জন্য ২৭ টন ত্রাণ পাঠাচ্ছে রাশিয়া

 VB  Desk

ভিবি ডেস্ক

অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের জন্য ২৭ টন মানবিক ত্রাণ সহায়তা পাঠাচ্ছে রাশিয়া।

আজ বৃহস্পতিবার এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ইলিয়া দেনিসভ এক বিবৃতিতে বলেন, 'মস্কোর কাছাকাছি অবস্থিত রামেনস্কোয়ে বিমানবন্দর থেকে একটি বিশেষ উড়োজাহাজ মিশরের এল-আরিশের উদ্দেশে রওনা হয়েছে। রুশ ত্রাণ সামগ্রীগুলো মিশরের রেড ক্রিসেন্টের কাছে তুলে দেওয়া হবে। তারা এগুলোকে গাজা উপত্যকায় পৌঁছানোর ব্যবস্থা নেবে।'

রুশ উপমন্ত্রী দেনিসভ জানান, ত্রাণ সামগ্রীর মধ্যে আছে 'আটা-ময়দা, চিনি, চাল ও পাস্তা।'

রাফাহ সীমান্ত খুলে দিতে সম্মত হয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। প্রাথমিকভাবে সর্বোচ্চ ২০টি ত্রাণবাহী ট্রাক গাজায় যেতে পারবে, যা প্রয়োজনের তুলনায় অতি সামান্য।

ইসরায়েল সফররত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যস্থতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাইডেন জানান, শুক্রবার থেকে ত্রাণবাহী ট্রাক গাজায় ঢুকতে পারবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ