Views Bangladesh Logo

বাংলাদেশে গম রপ্তানিতে আগ্রহ দেখাল রাশিয়া

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশে গম রপ্তানির ব্যাপারে গভীর আগ্রহ দেখিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তার দেশের পক্ষ থেকে এ অভিপ্রায় জানান ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেন্টিয়েভিচ মানতিতস্কি।

জানা গেছে, বৈঠকে মূল বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এর মধ্যে বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি, দুই দেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্কের সম্ভাব্য সম্প্রসারণ এবং রাশিয়া থেকে গম রপ্তানির বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।

এ সময় গম রপ্তানির প্রস্তাবে আগ্রহ দেখায় রাশিয়ার রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র। সেইসঙ্গে রাশিয়াকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে স্বীকৃতি দেন তিনি। এ ছাড়াও আলোচনাকালে পারস্পরিক সুবিধা ও সুযোগের কথা তুলে ধরা হয়, যেন উভয় দেশের জন্য বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সৃস্টি হতে পারে।

অপরদিকে রাষ্ট্রদূত মানতিতস্কিও বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগের ওপর জোর দেন। তিনি এই বাণিজ্য সুযোগগুলোকে পুঁজি করে বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় অবদান রাখতে তার সরকারের প্রস্তুতির ওপর গুরত্ব দেন।

রাশিয়া থেকে বাংলাদেশে গম রপ্তানির বিষয়টি দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক জোরদারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে বলে মনে করা হচ্ছে। রাশিয়ার এই উদ্যোগ বাংলাদেশের চলমান উন্নয়ন ও খাদ্য নিরাপত্তাকে সমর্থন দিতে গঠনমূলক ভূমিকা পালনের পাশাপাশি দেশটির আগ্রহকে প্রতিফলিত করবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ