চার দফা দাবিতে রাবির সাংবাদিকতা বিভাগে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের অবস্থান
সেশনজট কমানোসহ চার দফা দাবিতে বিভাগে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) বিভাগের শিক্ষার্থীরা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভাগের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে বিভাগের সভাপতির কক্ষের সামনে জড়ো হন এবং অফিসকক্ষে তালা দিয়ে সেখানে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
তাদের অভিযোগ, কয়েক বছর ধরেই বিভাগটিতে নানা অনিয়ম চলছে। ছয় মাসের একটি সেমিস্টার শেষ করতে এক বছর সময় লাগে। এক মাসের মধ্যে ফলাফল প্রকাশের কথা থাকলেও প্রকাশিত হয় আট থেকে ১০ মাস পর। কোর্স পরীক্ষাও যথাসময়ে হয় না।
শিক্ষার্থীদের দাবিতে বিভিন্ন অভিযোগে অধ্যাপক মুস্তাক আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে তার বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিভাগ তার বিরুদ্ধে শিক্ষাগত অসদাচরণের অভিযোগ তদন্তে যথেষ্ট পদক্ষেপ নেয়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে