Views Bangladesh Logo

বঙ্গবন্ধু টানেলে আবারও দুর্ঘটনার শিকার ৫ গাড়ি

 VB  Desk

ভিবি ডেস্ক

ট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলে আবারও দুর্ঘটনা ঘটেছে। এবার এক গাড়ির ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়ে একসঙ্গে ৫টি গাড়ি। এতে কয়েকজন আহতও হন। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বিল্লাল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে বঙ্গবন্ধু টানেলের ভেতরে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার অন্য কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে একই লাইনে থাকা ৫টি গাড়ি দুর্ঘটনায় কবলিত হয়। এর মধ্যে ৩টি প্রাইভেটকার ও ২টি মাইক্রোবাস রয়েছে।

এএসআই আরও জানান, ৫টি গাড়িই কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্তের জন্য সেগুলো জব্দ করা হয়েছে।

এদিকে বঙ্গবন্ধু টানেল কর্তৃপক্ষ জানায়, টানেলটি চালু হওয়ার পর থেকে এ নিয়ে চার মাসে একই ধরনের ৭-৮টি দুর্ঘটনা ঘটেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ