Views Bangladesh Logo

রানা প্লাজা ধস: সোহেল রানার জামিন স্থগিত থাকছে

 VB  Desk

ভিবি ডেস্ক

সাভারের রানা প্লাজা ধসে সহস্রাধিক প্রাণহানির ঘটনায় হওয়া হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানাকে দেয়া হাইকোর্টের জামিন স্থগিত করেছে আপিল বিভাগ। সেই সঙ্গে রানার জামিন প্রশ্নে রুল ২ মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে বলা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ এই স্থগিতাদেশ দেন।

এর আগে গত ১ অক্টোবর রানা প্লাজা ধসে ১১০০ জনেরও বেশি মানুষ নিহতের ঘটনায় করা হত্যা মামলায় সোহেল রানাকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ। তবে পরদিন (২ অক্টোবর) রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক সোহেল রানার জামিন স্থগিত করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ৮ তলাবিশিষ্ট রানা প্লাজা ধসের ঘটনা ঘটে। যা শিল্পক্ষেত্রে বিশ্বের অন্যতম ভয়াবহ দুর্ঘটনা। এ দুর্ঘটনায় ১১০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে। সেইসঙ্গে আহত হন আরও হাজারখানেক শ্রমিক। পরে এ ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামি করা হয় ভবনের মালিক সোহেল রানাকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ