কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের প্রধান ফটকের সামনে আগুন দিয়েছে বিএনপি নেতাকর্মীরা
রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের প্রধান ফটকের সামনে আগুন দিয়েছে বিএনপি নেতাকর্মীরা। বিকেল পৌনে চারটার দিকে বিএনপির একদল নেতাকর্মি পুলিশ হাসপাতালে আগুন দেয়। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ২০০ গজের মধ্যে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল।
ডিএমপির ডিসি ফারুক হোসেন সাংবাদিকদের পুলিশ হাসপাতলের বাইরে অগ্নি সংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। কাকরাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর বিএনপি নেতাকর্মীরা নয়াপল্টন থেকে সরে গিয়ে ফকিরাপুলের বিভিন্ন গলিতে অবস্থান নেয়। বিকেল সাড়ে তিনটার দিকে তারা গলি থেকে বেরিয়ে আসে। এসময় বিএনপির একদল নেতাকর্মি কেন্দ্রীয় পুলিশ হাসপাতলের প্রধান ফটকে অগ্নি সংযোগ করে।
আন্দোলনে হাসপাতাল এলাকায় অগ্নিসংযোগের ঘটনা এই প্রথম। আওয়ামী লীগ বিএনপি বড় দুই দলের আন্দোলন চললেও হাসপাতলে অগ্নিকান্ডের ঘটনা দেখা যায়নি। ফারুক হোসেন জানান, রাজারবাগ পুলিশ হাসপাতালে ২২ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন আহত পুলিশ সদস্য চিকিৎসাধীন

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে