Views Bangladesh Logo

ছিনতাই ঠেকাতে পশুর হাটে ক্যাশলেস লেনদেনের আহ্বান র‍্যাব ডিজির

কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাটে ছিনতাই ও অপরাধ ঠেকাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব। নগদ অর্থ বহনের ঝুঁকি এড়াতে ক্রেতা ও বিক্রেতাদের ‘ক্যাশলেস লেনদেন’ বা কার্ড/ডিজিটাল পেমেন্ট ব্যবহারের আহ্বান জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।

রোববার রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

র‍্যাব ডিজি জানান, ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ বিভিন্ন শহরে জনসমাগম তুলনামূলক কমে যাওয়ায় পশু ব্যবসায়ীদের টার্গেট করে ছিনতাইয়ের ঝুঁকি বাড়ে। এ পরিস্থিতি মোকাবিলায় হাটগুলোতে নিরাপত্তা চৌকি ও টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থাপন করা হয়েছে কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার।

তিনি বলেন, নগদ লেনদেন পরিহার করে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধে উৎসাহিত করা হচ্ছে।

এছাড়া পশুবাহী যানবাহনকে জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে নিতে বাধ্য করা হচ্ছে কি না, সে বিষয়েও নজরদারি চলছে বলে জানান তিনি।

র‍্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, জাল টাকা শনাক্ত ও প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে এবং জাল টাকা চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

এর আগে র‍্যাব ডিজি গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন করেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার খোঁজখবর নেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ