Views Bangladesh Logo

চট্টগ্রামে চিন্ময় ব্রহ্মচারীকে বহনকারী প্রিজনভ্যান আটকেছেন বিক্ষোভকারীরা

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর আদেশের পর আদালত চত্বরে বিক্ষোভ করেন সমর্থকরা।

চিন্ময় কৃষ্ণকে বহনকারী প্রিজনভ্যানটির সামনে শুয়ে স্লোগান দিয়ে বাধা দেন তারা। ফলে আদালত চত্বরে আটকা পড়ে প্রিজনভ্যানটি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম কাজী শরিফুল ইসলামের আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে চিন্ময় কৃষ্ণকে কারাগারে পাঠিয়ে দেন।

দুপুর ১২টা ২০ মিনিটে কড়া নিরাপত্তার মধ্যে চিন্ময় কৃষ্ণকে প্রিজনভ্যানে তোলা হয়। তবে অনুসারীদের বিক্ষোভের মুখে পুলিশের গাড়ি আদালত চত্বর থেকে বের হতে পারেনি। আন্দোলনকারীদের শান্ত ও ধৈর্য ধরার আহ্বান জানান চিন্ময় কৃষ্ণ।

দুপুর তিনটা পর্যন্ত প্রিজনভ্যানটির চারপাশে অনুসারীদের বিক্ষোভ চলছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ