Views Bangladesh Logo

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন চেয়ারম্যান এস এম এ ফায়েজ

 VB  Desk

ভিবি ডেস্ক

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই সংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপক, বিশ্ববিদ্যালয়টির সাবেক ভাইস-চ্যান্সেলর এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক এই চেয়ারম্যানকে চার বছরের জন্য নিয়োগ দেয়া হয়।

নিয়োগের শর্তে বলা হয়েছে, চেয়ারম্যান হিসেবে তার মেয়াদ চার বছর হবে। তিনি প্রচলিত বিধি অনুযায়ী বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধাদি পাবেন। এ নিয়োগ আদেশ তার যোগদানের তারিখ হতে কার্যকর হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ