সিঙ্গাপুর থেকে ১ নভেম্বর দেশে ফিরবেন রাষ্ট্রপতি
আগামী ১ নভেম্বর সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে আজ সকালে রাষ্ট্রপতির শারীরিক অবস্থার পরীক্ষা করা হয়। রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকরা তার শারীরিক অবস্থার উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে অস্ত্রোপচারের পর রাষ্ট্রপতির চিকিৎসা ও শারীরিক অবস্থা পর্যালোচনার জন্য চিকিৎসকদের নিয়ে বোর্ড সভা গঠন করা হয়। বিভিন্ন প্রতিবেদন ও শারীরিক অবস্থা বিবেচনা করে রাষ্ট্রপতি আগামী ১ নভেম্বরের মধ্যে বিমানে ভ্রমণ করতে পারবেন বলে তারা মত প্রকাশ করেন।
প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতির বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে