Views Bangladesh Logo

রাতে ঢাকায় আসছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট

 VB  Desk

ভিবি ডেস্ক

চারদিনের সরকারি সফরে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তাকে স্বাগত জানাতে প্রস্তুত ঢাকা।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে শনিবার (১৪ ডিসেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে রামোস হোর্তার।

তার সঙ্গে থাকবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ ১৯ সদস্যের প্রতিনিধিদল।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট রামোসকে স্বাগত জানাবেন। তাকে বিমানবন্দরে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা দেয়া হবে।

১৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থানকালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একাধিক উচ্চ-পর্যায়ের বৈঠক এবং ইভেন্টে অংশ নেবেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ