Views Bangladesh Logo

রাতে কিশোররা অযাচিত ঘোরাঘুরি করলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, রাতে কিশোররা যদি অযাচিতভাবে রাস্তায় ঘোরাঘুরি করে, পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করবে।

মন্ত্রী বলেন, রাতে কিশোরদের রাস্তায় অযাচিত ঘোরাঘুরি বন্ধ করতে হবে। যদি রাস্তায় ঘুরে বেড়ায়, পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করবে। কনস্টিটিউশনাল ভায়োলেন্স হলে আমরা পরে দেখব।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি এলাকা চাঁদপুরের কচুয়ায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এহসানুল হক মিলন বলেন, আমি জীবনে দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না। এটি আমার প্রতিজ্ঞা। আমার এই প্রতিজ্ঞার সঙ্গে যারা থাকতে পারবেন না, তারা অন্যত্র বদলি হয়ে যান, আর না হলে আমাকে জানান, আমি ভালো জায়গা দেখে বদলি করে দেব। আমি এখানটাকে পবিত্র রাখব।

এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ