বাংলাদেশে ‘অপহৃত’ ভারতীয় নাগরিক উদ্ধার
বাংলাদেশে এসে ‘অপহরণের শিকার হওয়া’ ভারতীয় এক নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। ভারতের দক্ষিণ ত্রিপুরা জেলার বেলোনিয়ার বাসিন্দা ছাইলাফ্রু মগ (৩২) নামে ওই ব্যক্তি বর্তমানে চট্টগ্রামে পুলিশের হেফাজতে রয়েছেন।
ভারতীয় সংবাদ মাধ্যম ‘ইস্টমোজো’ এক প্রতিবেদনে উল্লেখ করে, সেপ্টেম্বরের ১৩ তারিখ বাংলাদেশে আসেন ছাইলাফ্রু মগ। পরে তিনি অপহরণের শিকার হন এবং অপহরণকারীরা তার স্ত্রীকে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
ঘটনাটি বিএসএফ মজুমদারহাটে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবিকে অবহিত করে। পরে বাংলাদেশ পুলিশ অপহৃত ভারতীয় নাগরিককে উদ্ধার করে হেফাজতে নিয়ে যায় এবং অপহরণের অভিযোগে সন্দেহাতীত একজনকে আটক করে।
ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, যথাযথ আইনি প্রক্রিয়া সম্পাদন শেষে অপহৃত ওই ব্যক্তিকে ভারতে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে