বৃহস্পতিবার জার্মানি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগদানের উদ্দেশে আগামীকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জার্মানি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর এটিই তার প্রথম বিদেশ সফর।
এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা থেকে মিউনিখের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুই দিনের এই সফর শেষে ১৮ ফেব্রুয়ারি তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
সংবাদমাধ্যমে খবরে জানা গেছে, আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানিতে অনুষ্ঠিত হবে মিউনিখ সিকিউরিটি সম্মেলন। সফরকালে এই সম্মেলন যোগদানের পাশাপাশি জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজ, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক করা কথা রয়েছে। এ ছাড়াও তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং মেটা গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে