Views Bangladesh Logo

তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন

প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদুল আজহার নামাজ জাতীয় ঈদগাহ ময়দানে আদায় করবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, সেলিমা রহমান, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং জাতীয় সংসদের চিফ হুইপ ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন।

অন্যদিকে বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান নরসিংদীর পলাশে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভোলায় এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল নেত্রকোনায় নিজ নিজ সংসদীয় এলাকায় ঈদের নামাজ আদায় করবেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর ধানমন্ডিতে ঈদের নামাজ আদায় করবেন। এছাড়া দলের অধিকাংশ মন্ত্রী ও সংসদ সদস্য নিজ নিজ নির্বাচনি এলাকায় ঈদের জামাতে অংশ নেবেন।

ঈদের নামাজ শেষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন দলের শীর্ষ নেতারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ