Views Bangladesh Logo

কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

 VB  Desk

ভিবি ডেস্ক

কাজাখস্তানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) দেশটির আক্তাউ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত বিমানের ভিতরে বেঁচে যাওয়া ব্যক্তিরা রয়েছেন।

এ ঘটনায় এক বিবৃতিতে কাজাখস্তানের জরুরি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে জরুরি সেবার কর্মীরা।

রুশ সংবাদ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বিমানটি আজারবাইজান এয়ারলাইন্সের। এটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনির দিকে যাচ্ছিল। তবে গ্রোজনিতে কুয়াশা থাকায় বিমানটি ভিন্ন রুটে যেতে বাধ্য হয়।

আজারবাইজান এয়ারলাইন্সের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সংস্থাটি জানিয়েছে, বিমানটিতে ৭২ জন যাত্রী ছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ