Views Bangladesh Logo

মৃত্যুর এক বছর পরও পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ড বহাল

 VB  Desk

ভিবি ডেস্ক

রাষ্ট্রদ্রোহিতার মামলায় পাকিস্তানের প্রয়াত সাবেক জেনারেল পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সেই মামলায় শুনানি শেষে এ রায় দেয় পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ।

ওই বেঞ্চের অপর দুই বিচারক ছিলেন বিচারপতি মনসুর আলি শাহ, বিচারপতি আমিনুদ্দিন খান এবং বিচারপতি আতহার মিনাল্লাহ।

আন্তর্জাতিক গণমাধ্যম এনডিটিভির খবরে এসব তথ্য জানানো হয়।

পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈশা তাঁর রায়ে বলেন, ‘লাহোর হাইকোর্ট ২০২০ সালের ১৩ জানুয়ারি যে রায় দিয়েছিলেন তা অপ্রীতিকর, টেকসই নয় এবং সে কারণেই সেই রায় বাতিল করা হয়েছে।’

তবে গত বছরের ৫ ফেব্রুয়ারি দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক এই প্রেসিডেন্ট ।

প্রসঙ্গত, ২০০১ সালে পাকিস্তানের রাষ্ট্রক্ষমতা দখল করেন জেনারেল পারভেজ মোশাররফ। ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন তিনি। ২০০৭ সালে পাকিস্তানের সংবিধান স্থগিত করে জরুরি অবস্থা জারি করেন, সংবিধানও স্থগিত করেন। এমনকি গণমাধ্যমের ওপরও সেন্সরশিপ আরোপ করেন তিনি। পরে ২০১৯ সালে জরুরি অবস্থা জারির অভিযোগে পাকিস্তানের একটি বিশেষ আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেয়। তবে ২০২০ সালে লাহোর হাইকোর্ট সেই রায়কে অসাংবিধানিক বলে ঘোষণা দেয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ