Views Bangladesh Logo

মার্চে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে ঘরোয়া ক্রিকেট দিয়ে আবারও ব্যস্ত সূচিতে ফিরছেন তারা। এরই মধ্যে আগামী মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে আসন্ন এই সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সূচি অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। ১১ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। এরপর ১৩ ও ১৫ মার্চ সিরিজের বাকি দুটি ম্যাচ মাঠে গড়াবে।

তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম-এ।

এদিকে, আইসিসির বড় আসরের বাইরে চলতি বছরে বাংলাদেশের মোট ৯টি দ্বিপক্ষীয় সিরিজ খেলার সূচি রয়েছে। এছাড়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষে এপ্রিলে আবারও বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে পাকিস্তান দলের।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ