Views Bangladesh Logo

চার দিনের সফরে চীনে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

চার দিনের এক সরকারি সফরে চীনে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শনিবার (২৩ মে) চীনের হাংঝৌ জিয়াওশান আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

বিমানবন্দরে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ঝেইজিয়াং প্রদেশের ভাইস গভর্নর জু ওয়েংগুং।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এই উচ্চপর্যায়ের অভ্যর্থনা অনুষ্ঠানে পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং যাইদং এবং বেইজিংয়ে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত খলিল হাশমিও উপস্থিত ছিলেন।

চীন সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ চীনের কমিউনিস্ট পার্টির ঝেইজিয়াং প্রাদেশিক কমিটির সেক্রেটারি ওয়াং হাওয়ের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। দুই নেতার এই ফলপ্রসূ বৈঠকের পর তাদের উপস্থিতিতে দুটি গুরুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।

স্বাক্ষরিত চুক্তির আওতায় ঝেইজিয়াং প্রদেশ ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মধ্যে 'সিস্টার প্রভিন্স' বা ভগিনী রাজ্য সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই দ্বিপাক্ষিক উদ্যোগের মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন এবং জনগণের পারস্পরিক যোগাযোগ ও অংশীদারিত্ব আরও জোরদার করা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ