Views Bangladesh Logo

চাকরি জাতীয়করণের দাবিতে আউটসোর্সিং কর্মীদের শাহবাগ অবরোধ

 VB  Desk

ভিবি ডেস্ক

সারাদেশের আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন আউটসোর্সিং কর্মচারীরা। এতে রাজধানীর ব্যস্ত সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কর্মসূচি শুরু করেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকশ কর্মচারী সকাল থেকে শাহবাগে জড়ো হয়ে আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ করে দেন। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে যেতে দেখা যায়।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত অন্দোলন চলবে বলে জানিয়েছেন কর্মচারীরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ