Views Bangladesh Logo

রাষ্ট্রপতির ভাষণের সময় বের হয়ে গেলেন বিরোধীদলের সাংসদরা

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ ঘিরে হট্টগোল ও প্রতিবাদের পর অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সাংসদরা।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান।

তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’সহ নানা স্লোগান লেখা ছিল। এ সময় স্পিকার সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

এর মধ্যেই রাষ্ট্রপতি সংসদ কক্ষে প্রবেশ করে স্পিকারের পাশের আসনে বসেন। তখনও বিরোধী দলের সাংসদরা হইচই করতে থাকেন। পরিস্থিতির মধ্যেই বক্তব্য শুরু করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির বক্তব্য চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদ সদস্যদের টেবিল চাপড়াতে দেখা যায়। অন্যদিকে বিরোধী দলের সাংসদরা প্রতিবাদ জানিয়ে একপর্যায়ে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ