নাটোরে দু’পক্ষের গোলাগুলিতে একজন নিহত
নাটোরের লালপুরের সীমান্তবর্তী হবিরচরে বালু মহাল নিয়ে দ্বন্দ্বে কাকন ও বেলাল গ্রুপের গোলাগুলিতে আজিজুল ইসলাম ঝাড়ু নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার ভোরে সীমান্তবর্তী হবিরচরে এ ঘটনা ঘটে। পরে বিকেলে উপজেলার চরজাজিরায় পদ্মা নদীতে স্পিডবোটের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘ভোরে সীমান্তবর্তী হবিরচরে কাকন ও বেলাল বাহিনীর মধ্যে বালু মহাল নিয়ে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে আজিজুল ইসলাম ঝাড়ু নামে কাকন বাহিনীর এক সদস্যের মৃত্যু হয়। পরে লালপুর থানাধীন চরজাজিরা এলাকায় পদ্মা নদীর কিনারায় স্পিডবোটের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।’
এ ঘটনায় লালপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত আজিজুল বাগাতিপাড়া উপজেলার পাবনাপাড়া এলাকার বাসিন্দা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে