Views Bangladesh Logo

বাংলাদেশের অর্থনীতির জন্য আগামী সাত মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের অর্থনীতির জন্য আগামী সাত মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানিয়ে তিনি বলেন, একটি উচ্চাভিলাষী পরিকল্পনার অংশ হিসেবে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ছয়গুণ বাড়িয়ে ৭.৮৬ মিলিয়ন টিইউএস-এ উন্নীত করার উদ্যোগ নেয়া হয়েছে। যার লক্ষ্য বাংলাদেশকে একটি বৈশ্বিক উৎপাদন ও বাণিজ্য কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা।

শফিকুল আলম বলেন, এই উদ্যোগ বাস্তবায়নের সফলতা নির্ভর করবে শীর্ষস্থানীয় বৈশ্বিক বন্দরের পরিচালকদের সঙ্গে অংশীদারত্ব গঠন এবং লজিস্টিক্যাল চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার ওপর। এর পাশাপাশি তিনি উল্লেখ করেন, জাপান, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া এবং চীনের মতো পূর্ব এশিয়ার দেশগুলো যে রপ্তানি-নির্ভর অর্থনৈতিক মডেলের মাধ্যমে উন্নতি লাভ করেছে, তা মূলত মার্কিন ও ইউরোপীয় বাজারে প্রবেশের মাধ্যমে সম্ভব হয়েছিল।

তিনি আরও বলেন, ভিয়েতনাম ও মালয়েশিয়াও এই মডেল অনুসরণ করেছে, যেখানে দক্ষিণ এশিয়ার দেশগুলো পিছিয়ে রয়েছে।

‘এখন সময় এসেছে বাংলাদেশের জন্য। আমরা কি এই সুযোগ কাজে লাগাতে পারব?’-এমন প্রশ্ন তুলেন প্রেস সচিব।

শফিকুল আলম আরও বলেন, ‘বাংলাদেশ উৎপাদনশীলতার ক্ষেত্রে কতটা শক্তিশালী হয়ে উঠতে পারে, তা নির্ভর করবে আমাদের পণ্য পরিবহনের দক্ষতার ওপর। এমনকি রক্ষণশীল রাজনৈতিক শক্তিগুলোও এখন ব্যবসা-বান্ধব নীতির প্রয়োজনীয়তা স্বীকার করছে।’


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ