Views Bangladesh Logo

বৃষ্টিতে বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত

 VB  Desk

ভিবি ডেস্ক

শেষ পর্যন্ত বৃষ্টির কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ড মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা।

শুক্রবার (২৯ ডিসেম্বর) মাউন্ট মুঙ্গানুইতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের মিশনে নামে বাংলাদেশ। এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

১১ ওভারে ২ উইকেটে কিউইরা ৭২ রান তোলার পর বৃষ্টি নামে। তখন রান রেট ছিল ৬.৫৪। ফলে বাংলাদেশের সামনে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১০ ওভারে ৮৫ রান কিংবা নিদেনপক্ষে ৫ ওভার করা গেলেও ৪৬ তাড়া করার সুযোগ ছিল। কিন্তু অনেকটা সময় অপেক্ষা করার পরও আবহাওয়ার উন্নতি না হওয়ায় ম্যাচটি আর মাঠে গড়ায়নি। ফলে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয়ের সুবাদে ১-০ ব্যবধানে এগিয়ে থাকল টাইগাররা।

আগামী ৩১ ডিসেম্বর সিরিজের শেষ ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ