পুনে টেস্ট
দ্বিতীয় দিন শেষে কিউইদের ৩০১ রানের লিড
তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক ভারতকে হারানোর পর পুনেতে দ্বিতীয় টেস্টেও চালকের আসনে রয়েছে নিউজিল্যান্ড। ৩০১ রানের বিশাল লিড নিয়ে শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারীরা।
দিন শেষে কিউইদের দ্বিতীয় ইনিংসের স্কোর ৫ উইকেটে ১৯৮ রান। টম ব্লান্ডেল ৩০ এবং গ্লেন ফিলিপস ৯ রানে অপরাজিত রয়েছেন। অধিনায়ক টম ল্যাথাম খেলেন ৮৬ রানের দুর্দান্ত এক ইনিংস।
এর আগে, নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ২৫৯ রানের জবাবে ভারত মাত্র ১৫৬ রানে অলআউট হয়। কিউই স্পিনার মিচেল স্যান্টনার ৫৩ রানে ৭ উইকেট শিকার করেন। ভারতের পক্ষে রবীন্দ্র জাদেজা সর্বোচ্চ ৩৮ রান করেন।
তিন ম্যাচের সিরিজে এরইমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে পরাজয় এড়ানোর বিকল্প নেই ভারতের।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে