Views Bangladesh Logo

প্রোটিয়াদের হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

 VB  Desk

ভিবি ডেস্ক

বারও স্বপ্ন ভঙ্গ দক্ষিণ আফ্রিকার। তাদেরকে ৩২ রানে হারিয়ে প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল নিউজিল্যান্ড।

রোববার (২০ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকা। আমেলিয়া কেরের ৪৩, ব্রুক হাল্লিডের ৩৮ এবং সুজি বেটসের ৩২ রানের সুবাদে ৫ উইকেটে ১৫৮ রান করে কিউই নারীরা।

প্রোটিয়াদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট নেন নোনকুলুলেকো এমলাবা।

সেই রান তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান তুলতে পারে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান আসে অধিনায়ক লাউরা ভলভার্টের ব্যাট থেকে।

নিউজিল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন রোসমেরি মায়ের এবং আমেলিয়া কের।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ