নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশের আত্মপ্রকাশ
ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ নামে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটেছে।
শুক্রবার (৯ মে) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এর কমিটি ঘোষণা করেন শহীদ ওসমান পাটোয়ারীর বাবা আব্দুর রহমান।
এতে আহ্বায়ক হয়েছেন শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আলী আহসান জোনায়েদ।
কমিটিতে সদস্য সচিব পদে আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, প্রধান সংগঠক নাঈম আহমেদ এবং প্রধান মুখপাত্র হিসেবে সারমিন সুলতানা ইরাকে পদ দেয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে