Views Bangladesh Logo

নতুন জোট 'যুক্তফ্রন্ট', নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে নতুন জোট 'যুক্তফ্রন্ট' আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিল। বুধবার (২২ নভেম্বর) দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান ও যুক্তফ্রন্টের সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব জাফর আহমেদ জয়, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী প্রমুখ।

নির্বাচনকে সামনে রেখে নতুন জোট হিসেবে আত্মপ্রকাশ করলো 'যুক্তফ্রন্ট। বাংলাদেশ কল্যাণ পার্টি এ জোটের নেতৃত্বে রয়েছে। জোটবদ্ধ হয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও বাংলাদেশ কল্যাণ পার্টি।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ