বাংলাদেশকে অস্থিতিশীল করার নতুন ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করে বিপদের মুখে ঠেলে দিতে নতুন ষড়যন্ত্র চলছে।
‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠানকে বিতর্কিত করা হচ্ছে। বিশেষ করে সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে’- বলেছেন তিনি।
সোমবার (২৪ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে বিএনপি মিডিয়া সেলের ইফতার মাহফিলে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে অসম্মান করার এক অশুভ প্রচেষ্টা চলছে, যারা জাতির প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে দাঁড়িয়েছে’।
বিএনপির মহাসচিব বলেন, জাতির বিবেক হিসেবে সাংবাদিকরাও সর্বদা সব গুরুত্বপূর্ণ সময়ে জাতির পাশে দাঁড়িয়েছেন।
বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে লড়াইয়েও সাংবাদিকদের সমর্থন চান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে