Views Bangladesh Logo

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ আজ

 VB  Desk

ভিবি ডেস্ক

ওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শুক্রবার (২ মে ২০২৫) একটি বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে বক্তৃতা দেবেন দলটির কেন্দ্রীয় নেতারা।

বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এই সমাবেশ কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচির আয়োজক এনসিপির ঢাকা মহানগর শাখা ।

একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এনসিপি জানিয়েছে, গণহত্যার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগের বিচার এবং তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবিতে এই সমাবেশ আহ্বান করা হয়েছে।

এই কর্মসূচিকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় শাহবাগ এলাকায় গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন এনসিপির প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সেখানে তিনি বলেন, ‘আওয়ামী লীগ আর রাজনৈতিক দল নয়। গণ-অভ্যুত্থানের পর তারা রাজনীতি করার নৈতিক ও গণতান্ত্রিক ভিত্তি হারিয়েছে। তাই দ্রুত বিচার করে দলটিকে নিষিদ্ধ করা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের কেউ নির্বাচনে অংশ নেয়ার অধিকার রাখে না। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর গঠিত নির্বাচন কমিশনের উচিত হবে দায়িত্বশীল ভূমিকা পালন করা। যদি ফ্যাসিবাদকে আবার প্রতিষ্ঠা করার চেষ্টা হয় তাহলে তা প্রাতিষ্ঠানিকভাবে প্রতিহত করা হবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ