জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ, নেতৃত্বে নাসির-আক্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সমন্বয়ে, তরুণদের দাবি ও জাতি পুনর্গঠনের লক্ষ্যে ছাত্র-জনতার রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করেছে। কমিটিতে নাসির উদ্দিন পাটোয়ারীকে আহ্বায়ক ও আক্তার হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। মুখপাত্র করা হয়েছে সামন্তা শারমিনকে।
রবিবার (৮ সেপ্টেম্বর) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটি আত্মপ্রকাশ করে। আহ্বায়ক কমিটির নাম প্রকাশ করেন কোটা আন্দোলনে নিহত মানারাত বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ মো. আহনাফ আবির আশরাফুল্লাহের বোন সাইয়্যাদা আক্তার।
শিগগিরই মহানগর, জেলা-উপজেলায় কোটা আন্দোলনে জড়িত শিক্ষার্থী ও ছাত্রজনতাকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে