Views Bangladesh Logo

অপপ্রচার রোধে গণমাধ্যমসহ সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান নাহিদের

 VB  Desk

ভিবি ডেস্ক

পপ্রচার রোধে গণমাধ্যমসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১২ নভেম্বর) সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, অভ্যুত্থান এবং সরকারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি আন্তর্জাতিক মিডিয়াতেও অপপ্রচার চালানো হচ্ছে। ষড়যন্ত্র হচ্ছে। পাশের দেশের বিভিন্ন মিডিয়াতেও অপপ্রচার চালানো হচ্ছে। এই অপপ্রচারকে কাউন্টার দেওয়ার জন্য এবং প্রকৃত সত্য তুলে ধরার জন্য গণমাধ্যমসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাইবার সিকিউরিটি আইনের মতো অন্য আইনও পর্যালোচনা করা হবে। বকেয়া বেতন ভাতা যথা সময়ে মিটিয়ে দিতে মালিকদের আহ্বান জানানো হয়েছে। সচিবালয়ে যাদের কার্ড বাতিল হয়েছে তাদের বিষয়ে কোনও ভুল হলে পুনর্মূল্যায়ন করা হবে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ