১৩০ বছর পর তুষারপাতহীন ফুজি পর্বত
জাপানের ফুজি পর্বতে এবছর এখনো তুষারপাতের দেখা মিলছে না। আবহাওয়াবিদরা বলছেন ১৩০ বছরের ইতিহাসে এর আগে মাত্র দুবার এমনটা ঘটেছে।
১৯৫৫ ও ২০১৬ সালে তুষারপাত দেরিতে শুরু হওয়ার রেকর্ড পাওয়া যায়। এই দুই বছরে তুষারপাত শুরু হয়েছিল অক্টোবরের ২৬ তারিখে। কিন্তু এবার অক্টোবর পেরিয়ে গেলেও তুষারপাতের দেখা পাওয়া যায়নি।
আবহাওয়ার এই পরিবর্তনের পেছনে জলবায়ু পরিবর্তনের দায় দেখছেন সংশ্লিষ্টরা।
জাপানের আবহাওয়ার এই পরিস্থিতির পেছনে বৈশ্বিক উষ্ণতার প্রভাব রয়েছে বলে মনে করছেন গবেষকরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে