Views Bangladesh Logo

ইন্দোনেশিয়ার উপকূলে ১৫০ জনেরও বেশি রোহিঙ্গা উদ্ধার: জাতিসংঘ

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্দোনেশিয়ার উপকূলে কয়েকদিন ধরে সমুদ্রে ভেসে থাকা একটি নৌকা থেকে নারী ও শিশুসহ ১৫০ জনেরও বেশি রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR)।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারে ব্যাপকভাবে নির্যাতিত এই মুসলিম জাতিগোষ্ঠীর হাজারো রোহিঙ্গা প্রতি বছর বিপজ্জনক সাগরপথে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া পৌঁছানোর চেষ্টা করেন।

সাউথ আচেহ জেলার উপকূল থেকে প্রায় এক মাইল দূরে নোঙর করা অবস্থায় নৌকাটিতে থাকা ১৫২ জনকে কর্মকর্তারা উপকূলে নামানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় নিলেও শেষ পর্যন্ত বৃহস্পতিবার বিকেলে তাদের উপকূলে নিয়ে আসা হয়।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার ফয়সাল রহমান বলেন, ইউএনএইচসিআর’র ইন্দোনেশীয় কর্তৃপক্ষ ও স্থানীয়দের মানবিক মনোভাব ও জীবন রক্ষার প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছে, যারা প্রায় ১৫২ জন শরণার্থীকে তীরে নামার অনুমতি দিয়েছেন।

তিনি জানান, নৌকায় থাকা অনেকেই মানব পাচারের শিকার ছিলেন, যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন নারী ও শিশু।

এর আগে বৃহস্পতিবার উত্তর সুমাত্রা প্রদেশে আরও ১৪০ জনের বেশি রোহিঙ্গা শরণার্থী তীরে পৌঁছান।

ইন্দোনেশিয়া জাতিসংঘের শরণার্থী কনভেনশনের স্বাক্ষরকারী নয়, তাই মিয়ানমার থেকে আসা শরণার্থীদের গ্রহণে তারা বাধ্য নয় বলে জানিয়েছে এবং প্রতিবেশী দেশগুলোকে শরণার্থীদের ভাগ করে নেয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ