মিস ইউনিভার্সে সেরার মুকুট জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া
৭২তম মিস ইউনিভার্স আসরে বিজয়ীর মুকুট জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কজেয়ার থেইলভিগ। ভিক্টোরিয়া মিস ইউনিভার্স মুকুট জিতে ইতিহাস গড়লেন। কারণ তিনি এই প্রতিযোগিতায় প্রথম ডেনিশ বিজয়ী।
২১ বছর বয়সী ভিক্টোরিয়া একজন নৃত্যশিল্পী, উদ্যোক্তা এবং আইনজীবী। মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত বার্ষিক এই সৌন্দর্য প্রতিযোগিতায় বিশ্বের ১২০ জনেরও বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন।
প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন নাইজেরিয়ার চিদিনমা আদেতশিনা। যেখানে দ্বিতীয় রানারআপ হলেন মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রান।
মিস ইউনিভার্সের ৭২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ২৮ বছরের ঊর্ধ্বে মহিলাদের অংশগ্রহণের অনুমতি দেয়া হয়েছে।
গর্ভবতী নারী, মা, এবং বিবাহিত নারীদের অংশগ্রহণেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। মাল্টার বিয়াট্রিস এনজোয়া, ৪০ বছর বয়সী প্রতিযোগী, চূড়ান্ত পর্বে পৌঁছে এই প্রতিযোগিতার নতুন রেকর্ড গড়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে