Views Bangladesh Logo

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের অফিসে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার বিকেলে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কার্যালয়ে হামলা চালিয়ে ভবনের টেবিল, কম্পিউটার, এসিসহ কমপক্ষে ২০-২৫টি গাড়িও ভাংচুর করেছে কিছু নাম না জানা দুর্বৃত্তরা।

দুপুর ২টার দিকে হকি স্টিক নিয়ে একদল লোক জোরপূর্বক প্রধান ফটক খুলে অফিসে ঢুকে ভাংচুর চালায় বলে মিডিয়া গ্রুপের একজন সাংবাদিক জানান।

সাংবাদিক বলেন, তাদের মধ্যে কয়েকজন মুখোশ পরা ছিল বিধায় হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

এ সময় কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজ 24, নিউজ 24, টি স্পোর্টস এবং ক্যাপিটাল রেডিওর কর্মকর্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের তিনটি সংলগ্ন ভবনে আত্নরক্ষার জন্য অবস্থান নেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ