Views Bangladesh Logo

কোটাভিত্তিক পদোন্নতিতে মন্ত্রণালয়গুলোতে দক্ষ নেতৃত্বের অভাব: ২৫ ক্যাডার

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্তঃক্যাডার বৈষম্য দূরীকরণ কাউন্সিলের সমন্বয়ক মো. মফিজুর রহমান বলেছেন, উপ-সচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারদের জন্য কোটা পদ্ধতির কারণে ‘অদক্ষ এবং অনভিজ্ঞ’ ব্যক্তিদের মন্ত্রণালয়ে নেতৃত্বের ভূমিকা নিতে দেয়া হচ্ছে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ ‘প্রত্যাশিত সিভিল সার্ভিস ফর ফিলিং পাবলিক অ্যাস্পেরেশনস’ শীর্ষক মিলনায়তনে সেমিনারে তিনি বলেন, ‘কোটাভিত্তিক পদোন্নতির কারণে অর্থবছরের প্রথম নয় মাসে কোনো কাজ হয়নি। বাকি তিন মাসে তহবিল দ্রুত ব্যয় করা হয়। ফলে জনসাধারণ পরিষেবা পাওয়ার বদলে লোকসানের মুখোমুখি’।

উপ-সচিব পদে পদোন্নতিতে কোটা প্রথা বাতিলে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছে আন্তঃক্যাডার বৈষম্য দূরীকরণ কাউন্সিল বলে উল্লেখ করে মফিজুর রহমান বলেন, ‘আমাদের ২৫ ক্যাডারের বিরুদ্ধে বৈষম্যের বিষয়টি নিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা একাধিকবার কয়েকজন উপদেষ্টার সঙ্গে দেখা করেছি’।

‘তবে, আমাদের কাজের জন্য দায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন আমাদের সঙ্গে যোগাযোগ করেনি’- যোগ করেন তিনি।

কমিশন গঠনের সমালোচনা করে তিনি বলেন, যা প্রশাসন ক্যাডারের প্রতি পক্ষপাতদুষ্ট।

শিক্ষা ক্যাডারের ২৪তম ব্যাচের এই কর্মকর্তা আরও বলেন, ‘সিভিল সার্ভিসে ২৬টি ক্যাডারের প্রতিটির দক্ষতার ভিত্তিতে কাজ করা উচিত’।

বাজেট বাস্তবায়নে বিলম্বের সমালোচনাও করেন কাউিইন্সলের সমন্বয়ক।

তিনি বলেন, ‘তারা ক্রমাগত ‘এটি পর্যালোচনা করুন, এটি পরীক্ষা করুন’ লেখেন এবং নয় মাস নষ্টের শেষ তিন মাসে তহবিল ব্যয় হয়’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ