Views Bangladesh Logo

যান্ত্রিক ত্রুটিতে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

 VB  Desk

ভিবি ডেস্ক

যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল। ফলে কোনো স্টেশন থেকে যাত্রীরা প্ল্যাটফর্মে উঠতে পারছেন না। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে এমআরটি লাইন-৬-এর বেশ কয়েকজন দায়িত্বশীল সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্তৃপক্ষ জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ফলে ওই স্টেশনে যাত্রীর চাপ বেশি পড়ে। এ ছাড়াও শনিবার ট্রেনগুলো যাত্রীতে পরিপূর্ণ ছিল। অধিক যাত্রীর চাপে সকালের দরজা বন্ধ হয়নি। ফলে বেশি সময় দরজা আটকে থাকার কারণে সকাল ৯টা ৪০ মিনিট থেকে ১০ মিনিট মেট্রো চলাচল বন্ধ ছিল। পরে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কর্তৃপক্ষ আরও জানায়, দুপুর ১টা ৩৯ মিনিট থেকে আবারও ট্রেন চলাচল বন্ধ হয়। এখনও তা (২টা ২৩ মিনিট) চালু হয়নি। কাজ চলমান আছে। এ ছাড়াও অটোমেটিক ট্রেন সুপারভিশন (এটিএস) কাজ করছে না বলে জানান তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ