Views Bangladesh Logo

মেটার প্রথম স্বতন্ত্র এআই অ্যাপ উন্মোচন

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রথমবারের মতো নিজস্ব একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) অ্যাপ উন্মোচন করেছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা। এ অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি মেটার জেনারেটিভ এআই মডেল ব্যবহার করতে পারবেন। চ্যাটজিপিটির বাজারে এটি এক নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখা হচ্ছে।

মঙ্গলবার ইনস্টাগ্রামে এক ব্লগ পোস্টে মেটার প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গ বলেন, ‘আমরা মেটা এআই অ্যাপের প্রাথমিক সংস্করণ চালু করছি। এটি এমন এক ডিজিটাল সহকারী, যে আপনার পছন্দ বুঝে, প্রাসঙ্গিক তথ্য মনে রাখে এবং ব্যক্তিগতভাবে সাহায্য করতে পারে।’

জাকারবার্গ জানান, অ্যাপটি আইওএস এবং অ্যান্ড্রয়েড—উভয় প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে।

আমেরিকান সাময়িকী বারনস জানায়, গ্রাহককেন্দ্রিক এআই সেবা নিয়ে এখন মেটা প্রতিযোগিতায় নেমেছে ওপেনএআই, গুগল, অ্যানথ্রোপিক এবং এলন মাস্কের এক্সএআই-এর সঙ্গে।

মেটার দাবি, নতুন অ্যাপটি তাদের নিজস্ব এআই মডেল এলএএমএ ৪- এর ওপর ভিত্তি করে তৈরি। এতে ‘ডিসকভার’ নামের একটি ফিড রয়েছে, যেখানে ব্যবহারকারীরা কীভাবে এআই ব্যবহার করছেন, তা অন্যদের সঙ্গে ভাগ করে নেয়া যাবে। অ্যাপটিতে ভয়েস চ্যাট সুবিধাও থাকছে, যার ফলে ভ্রমণের সময় বা একাধিক কাজ করার মধ্যেও এআই সহায়তা পাওয়া সম্ভব।

উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে মেটা প্রথম তাদের বিভিন্ন অ্যাপে—যেমন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে—‘মেটা এআই’ নামের ফিচার চালু করেছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ