টাইম ম্যাগাজিনের ‘বর্ষসেরা ক্রীড়াবিদ’ হলেন মেসি
নিয়মিত পুরস্কার পেয়ে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সদ্যই ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার এবার যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম ম্যাগাজিনের ‘বর্ষসেরা ক্রীড়াবিদ’ হিসেবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) এক বিবৃতিতে তাদের বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে মেসির নাম ঘোষণা করে টাইম ম্যাগাজিন কর্তৃপক্ষ।
বিবৃতিতে সাময়িকীটি বলছে, “মিয়ামি যা অসম্ভব মনে করতো, মেসির আগমনে তার সবই সম্ভব হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি ফুটবলের দেশে পরিণত করেছেন মেসি।” এতে মেসির নানা সফলতার কথাও উল্লেখ করা হয়।
২০২২ বিশ্বকাপের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। আর এ জয়ে প্রধান ভূমিকা পালন করেছিলেন মেসি। এরপরে ২০২৩ সালের জুলাইয়ে মায়ামিতে যোগ দেন মেসি। তার আগমনে উজ্জীবিত হয়ে মায়ামি প্রথমবার শিরোপা জেতে।
মায়ামিতে প্রথম ১৪ ম্যাচে ১১ গোল করেন লিওনেল মেসি। শুধু মাঠেই নয়, বাইরেও তার প্রভাব স্পষ্ট ছিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে