ঢামেকে জুবায়েরপন্থিদের ওপর হামলার অভিযোগ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢুকে জুবায়েরপন্থিদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে মাওলানা সাদপন্থির অনুসারীদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢামেক হাসপাতালে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
ঢামেকে চিকিৎসারত আহতরা জানান, ঢামেকে চিকিৎসা নিতে এলে জরুরি বিভাগে আবারও হামলা চালায় জোবায়েরপন্থীরা। এ সময় পুলিশ তাদের নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। পরে সেনাবাহিনী এসে হাসপাতালের জরুরি বিভাগের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দান নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সংঘর্ষে দুজন নিহত হন। এ ঘটনায় আহত হন উভয় পক্ষের শতাধিক মুসল্লি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে