দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। এই সংসদে আওয়ামী লীগের বাইরে সবচেয়ে বেশি আসন রয়েছে স্বতন্ত্র সংসদ সদস্যদের। আর প্রধান বিরোধী দলের স্বীকৃতি পাওয়া জাতীয় পার্টির আসন মাত্র ১১টি।
জাতীয় পার্টি এবারের নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে ২৬টি আসনে সমঝোতা করেছিল। ওই আসনগুলোর মধ্যে ১১টিতে জয় পেয়েছে তারা।
৭ জানুয়ারি জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ভোট হয়েছে ২৯৯টিতে। এর মধ্যে আওয়ামী লীগের আসন ২২৩টি। জাতীয় পার্টির আসন ১১টি। এর বাইরে সংসদে স্বতন্ত্র সদস্য আছেন ৬২ জন। এর মধ্যে ৫৯ জনই আওয়ামী লীগের নেতা। বাকি তিনটি আসনের মধ্যে দুটি পেয়েছে আওয়ামী লীগের জোটের শরিকরা।
নতুন এই সংসদের প্রথম অধিবেশন আজ বেলা ৩টায় শুরু হয়েছে ।
সংবিধানের বিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি। আজ সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এই অধিবেশনজুড়ে সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করবেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হয় ৭ জানুয়ারি। এই নির্বাচনের মধ্য দিয়ে টানা চতুর্থ দফায় ক্ষমতায় এল আওয়ামী লীগ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে