ছাত্রলীগ নিষিদ্ধে ৭ দিনের আলটিমেটাম মাহমুদুর রহমানের
ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে ৭ দিনের আলটিমেটাম দিয়েছেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।
রবিবার (৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক বৈঠকে তিনি এ আল্টিমেটাম দেন।
মাহমুদুর রহমান বলেন, শেখ মুজিবুর রহমানের সব মূর্তি অপসারণ করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের মনোনয়ন বাতিলের উদ্যোগ নিতে হবে। বিগত ১৫ বছরে ভারতের সাথে করা সমস্ত চুক্তি পর্যালোচনা করতে হবে।
তিনি বলেন, হাসিনার শাসনামলে সমগ্র বিচারব্যবস্থা ক্ষমতাসীন দলের পুতুল হিসেবে কাজ করেছিল। স্কাইপ কেলেঙ্কারিতে বিচারপতি নিজামুল হক নাসিমকে গ্রেপ্তার করা উচিত ছিল। বাংলাদেশের মিডিয়া এখনও ভারতীয় আধিপত্যের নিয়ন্ত্রণে। বাংলাদেশের মিডিয়া মৌলবাদ ও ইসলামিক জঙ্গিবাদের বর্ণনা ব্যবহার করেছে।
তিনি আরও বলেন, যমুনা সেতুর নাম শহীদ আবু সাঈদ সেতু এবং বঙ্গবন্ধু এভিনিউর নামকরণ বুয়েটের নিহত ছাত্র শহীদ আবরারের নামে করতে হবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় মাহমুদুর রহমান গত ৩ অক্টোবর জামিনে মুক্ত হন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে