নতজানুর পরিবর্তে বাস্তবসম্মত পররাষ্ট্রনীতি চাই: উপদেষ্টা মাহফুজ
আমরা আলোচনার সক্ষমতা জোরদারে করার মাধ্যমে ‘নতজানু পররাষ্ট্রনীতির’ পরিবর্তে সব দেশের সঙ্গে একটি ‘বাস্তবসম্মত সম্পর্ক’ তৈরি করতে চাই। রোববার (২৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
উপদেষ্টা মাহফুজ বলেন, ‘আমরা আন্তর্জাতিক অঙ্গনে দর কষাকষির শক্তি বাড়াতে আমাদের সক্ষমতা বাড়াতে চাই।’
জাতীয় নিরাপত্তা, অখণ্ডতা ও সার্বভৌমত্বের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, সরকারের লক্ষ্য পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো দলীয় এজেন্ডা পালন করার পরিবর্তে বাংলাদেশের স্বার্থের প্রতিনিধিত্ব করবে।
তিনি বলেন, সরকার বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সবার আগে রাখে।
শেখ হাসিনার ভারতে অবস্থান প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, এটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং তারা শুনছেন তাকে হস্তান্তর করা হবে না।
তিনি আরও বলেন, ‘আমাদের পর্যবেক্ষণ হচ্ছে, তারা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে, তাকে ফেরত দেবেন না বা আমরা শুনছি।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে