ভাষা সংগ্রামী আজিজুল জলিল আর নেই
ভাষা আন্দোলনের সংগঠক এবং একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে জনসমর্থন গড়ে তোলা আইনজীবী এম আজিজুল জলিল মারা গেছেন।
বুধবার (২০ নভেম্বর) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না-লিল্লাহি....রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) মেরিল্যান্ডের পোটোম্যাক ইসলামিক কমিউনিটি সেন্টার মসজিদে নামাজে জানাজা শেষে তাকে জর্জ ওয়াশিংটন কবরস্থানে দাফন করা হয়।
১৯৩৩ সালে ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন আজিজুল জলিল। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ইম্পেরিয়াল কলেজ লন্ডনে উচ্চশিক্ষা নেয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক করেন তিনি।
তিনি তার স্ত্রী, তিন ছেলে, তিন পুত্রবধূ এবং নাতি-নাতনি রেখে গেছেন, যাদের সবাই মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে