Views Bangladesh Logo

ফরিদপুরে লালন আনন্দধাম ভাঙচুর, অগ্নিসংযোগ

রিদপুরের ভাঙ্গা উপজেলার মোতরা গ্রামের লালন আনন্দধামে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

ভাঙ্গা থানার ওসি মো. মোকছেদুর রহমান জানান, রোববার দিবাগত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

লালন আনন্দধাম ২০১৩ সালে সদরপুর সরকারি কলেজের বাংলার সহকারী অধ্যাপক সৈয়দ জাহিদ হাসান প্রতিষ্ঠা করেছিলেন।

জাহিদ হাসান বলেন, ‘কয়েকদিন আগে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেছিল। আনন্দধামটি সীমানাপ্রাচীর দিয়ে ঘেরা। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা গাছ বেয়ে ভেতরে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে। দুর্বৃত্তরা আনন্দধামের বিভিন্ন কক্ষ থেকে বই ও বাদ্যযন্ত্র এক জায়গায় এনে আগুন ধরিয়ে দেয়।’

তিনি বলেন, ‘বেশ কিছু উগ্রপন্থী গোষ্ঠী দীর্ঘদিন ধরে লালন আনন্দধামকে টার্গেট করে আসছে। ১২ সেপ্টেম্বর একটি গ্রুপ ফেসবুকে হুমকি দিয়েও পোস্ট করে।’


স্থানীয়রা জানান, ধামটি লোকসংগীত, সাহিত্য, লালন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের মতো বিখ্যাত কবিদের জন্মবার্ষিকী উদযাপনসহ বিভিন্ন সাংস্কৃতিক ও গবেষণা কার্যক্রমের আয়োজন করে।


এ ব্যাপারে মামলা হয়েছে বলে জানান ওসি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ